Noorify Education একটি অনলাইন ইসলামিক শিক্ষা প্ল্যাটফর্ম। আমাদের স্বপ্ন খুব সহজ: কুরআন শেখার দরজা যেন প্রতিটি ঘরে খুলে যায়, শিশু হোক বা বড়, দূরে থাকুক বা কাছে।
ব্যস্ত জীবন, দূরত্ব কিংবা ভালো শিক্ষকের অভাব যেন কারও কুরআনের সাথে সম্পর্ক গড়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, এই ভাবনা থেকেই আমরা এগিয়ে চলেছি।
আমরা কী শেখাই
আমাদের কোর্সের কেন্দ্রে রয়েছে সহীহ-শুদ্ধ তাজবিদসহ কুরআন তিলাওয়াত। হরফ চেনা থেকে শুরু করে মাখরাজ, তাজবিদের নিয়মকানুন এবং সাবলীল তিলাওয়াত পর্যন্ত প্রতিটি ধাপ আমরা ধৈর্য ধরে শেখাই।
এর পাশাপাশি রয়েছে কুরআন হিফজ ও রিভিশন, আরবি ভাষা শিক্ষা, এবং ইসলামের প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও দৈনন্দিন দোয়া।
আমরা কীভাবে শেখাই
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থী আলাদা। তাই আমাদের ক্লাস ওয়ান-টু-ওয়ান: একজন শিক্ষক, একজন শিক্ষার্থী। শিক্ষক সরাসরি তিলাওয়াত শোনেন, ভুল ধরিয়ে দেন এবং সঠিক উচ্চারণ অনুশীলন করান। ক্লাস হয় লাইভ ও ইন্টারঅ্যাকটিভ, আপনার সুবিধামতো সময়ে, ঘরে বসেই।
- ব্যক্তিগত মনোযোগপ্রতিটি শিক্ষার্থীর শেখার গতি ও প্রয়োজন বুঝে পাঠ সাজানো হয়।
- ধারাবাহিক ফিডব্যাকক্লাসে ভুল শুধরে দেওয়া হয় এবং পরের করণীয় জানিয়ে দেওয়া হয়।
- নিয়মিত মূল্যায়নপ্রত্যেকের অগ্রগতি আলাদাভাবে দেখা হয় এবং মাসিক রিপোর্টে জানানো হয়।
- শিশুবান্ধব পরিবেশছোটদের জন্য সহজ ও আনন্দময় শেখার আবহ।
শূন্য থেকে দক্ষতার পথে
আগে থেকে কিছু না জানলেও কোনো সমস্যা নেই। ট্রায়াল ক্লাসে শিক্ষক তিলাওয়াত শুনে আপনার বর্তমান স্তর বুঝে নেন, তারপর সেখান থেকেই শুরু। বিগিনার লেভেল, বেসিক রিডিং, উচ্চারণ ও মাখরাজ, তাজবিদ অনুশীলন এবং সাবলীল তিলাওয়াত হয়ে অ্যাডভান্সড লার্নিং, এই ছয় ধাপে নিজের গতিতে ধীরে ধীরে এগিয়ে যান।
শুধু শিক্ষা নয়
আমাদের লক্ষ্য শুধু পড়তে শেখানো নয়। কুরআনের শিক্ষার সাথে সুন্দর চরিত্র, আদব-আখলাক, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলাই আমাদের স্বপ্ন, যাতে শিক্ষার্থী জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত হয়ে ওঠে।
কাদের জন্য
শিশু থেকে প্রাপ্তবয়স্ক, যিনি একদম প্রথম থেকে শুরু করতে চান অথবা নিজের তিলাওয়াত আরও শুদ্ধ ও সুন্দর করতে চান, সবার জন্যই আমাদের দরজা খোলা।
আজই একটি ফ্রি ট্রায়াল ক্লাসে আমাদের সাথে পরিচিত হন। শিক্ষক ও ক্লাসের পরিবেশটা একবার নিজের চোখে দেখে নিন।
ফ্রি ট্রায়াল ক্লাস বুক করুন